মঙ্গলবার , আগস্ট 18 2026
Breaking News

Alipurduar: নদী থেকে বালি তোলা নিয়ে উত্তেজনা আলিপুরদুয়ারে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নদী থেকে বালি তোলা নিয়ে উত্তেজনা আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দ্বীপচর এলাকায় (Alipurduar) কাল জানি নদী থেকে বালি তোলে মহাসড়কের কাজে নিয়ে যাবার পথে বালি বোঝাই গাড়ি আটকে দিল এলাকার বাসিন্দারা। এর আগেও এমন ঘটনা ঘটেছে এই এলাকায়। গত কয়েকদিন যাবত বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ার। এর ফলে নদীর চরে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চলছে নদী থেকে বালি উত্তোলন। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা বেশ কয়েকদিন যাবৎ প্রতিবাদ করছেন কিন্তু কোন কাজ হচ্ছে না। সোমবার রীতিমতো এলাকার বাসিন্দারা এক জোট হয়ে বালি তোলার কাজে ব্যবহৃত জেসিবি এবং ডাম্পার আটকে দেন। এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বালি উত্তোলন নিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।