বৃহস্পতিবার , সেপ্টেম্বর 10 2026
Breaking News

MALDA: ভুতনির বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের দপ্তরে বৈঠক রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা, এই যুগ, মালদহ

MALDA: ভুতনির বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের দপ্তরে বৈঠক রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদেররাজ্যের (MALDA) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার মালদহ জেলার ভুতনির বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা,সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিং,উত্তরবঙ্গের আই জি সুকেশ জৈন সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এদিন তারা হেলিকপ্টার করে ও জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনের পর মালদহের জেলাশাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে মালদহের জেলাশাসক, মালদহ দক্ষিনের বিধায়ক গৌর চন্দ্র মন্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকগ উপস্থিত ছিলেন। জানা গেছে বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ও জরুরী ভিত্তিতে বন্যা কবলিত এলাকায় পদক্ষেপ গ্রহনের জন্য তৎপরতা শুরু করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।