বৃহস্পতিবার , সেপ্টেম্বর 17 2026
Breaking News

Agnimitra Paul: পরিষ্কার বাজার রাস্তা ,পরিচ্ছন্ন শহর রাখার দায়িত্ব আমাদের সকলের – বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: পরিষ্কার বাজার রাস্তা ,পরিচ্ছন্ন শহর রাখার দায়িত্ব আমাদের সকলের - বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালআজ কলকাতা (Agnimitra Paul)  সল্টলেক সি এ মার্কেট পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এই মার্কেট খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যা দেখে খুবই ভালো লাগলো বলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।তিনি জনগণের প্রতি অনুরোধ করেন , “শহরের প্রতিটি বাজার ও রাস্তা যেন এভাবেই পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়”। তিনি আরও বলেন, “যেখানে-সেখানে আবর্জনা ফেলবেন না, রাস্তায় ময়লা জমতে দেবেন না। পরিষ্কার বাজার, পরিষ্কার রাস্তা, পরিচ্ছন্ন শহর রাখার দায়িত্ব আমাদের সকলের “। একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ অর্থাৎ ১২০ মাইক্রনের নিচের প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলারও অনুরোধ তিনি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।