সোমবার , সেপ্টেম্বর 28 2026
Breaking News

CoochBehar: উদ্ধার সন্দেহভাজন সোনা ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: উদ্ধার সন্দেহভাজন সোনা ,গ্রেপ্তার দুইকোচবিহার (CoochBehar) জেলা পুলিশের মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ আউট পোস্টের পুলিশ কর্মীরা সোমবার নাকা চেকিং পরিচালনার সময় একটি টোটো আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে টোটোতে থাকা দুই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় সোনার মতো দেখতে আটশো চৌদ্দ গ্রাম ওজনের একটি পদার্থ। এই পদার্থের কোনো বৈধ নথিপত্র ঐ ব্যক্তিরা দেখাতে পারেনি। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে ও উদ্ধার করা পদার্থ, টোটো ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উদ্ধার করা পদার্থটি সোনা কিনা তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।