রবিবার , সেপ্টেম্বর 27 2026
Breaking News

siliguri: মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি পুলিশের উদ্যোগে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি পুলিশের উদ্যোগে শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অধীন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আউট পোস্টের কর্মীদের উদ্যোগে রবিবার মাটিগাড়ার কালামজোত গ্রামে আয়োজিত হয় মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি। জানা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দ্যেশ্য। এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করা হয় এবংমাদক থেকে দূরে থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।