আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের শামুকতলা থানার অধীন ভাটিবাড়ি আউটপোস্টের পুলিশ সোমবার আউটপোস্টের এলাকাধীন কদমতলা নামক স্থানে রুটিন চেকিং এ পাথর বোঝাই একটি ডাম্পার আটক করে। ডাম্পারের চালক পাথর পরিবহনের জন্য কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে পুলিশ। ডাম্পারটিকেও আটক করে আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে চালক ও ডাম্পার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
Alipurduar: অবৈধভাবে পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযানে আটক একটি ডাম্পার ,গ্রেপ্তার চালক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla