পশ্চিমবঙ্গে (kolkata) পর্যটনের বিকাশ ও সম্ভাবনা নিয়ে মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চলচ্চিত্রাভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ।পর্যটন মন্ত্রীর দপ্তরে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও ,স্বরাষ্ট্র-পার্বত্য বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা ,পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ অন্যান্যরা। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান পশ্চিমবঙ্গের পর্যটনকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও পাহাড়ী এলাকায় পর্যটনের যে বিশাল সম্ভাবনা রয়েছে তাকে কিভাবে আরও কাজে লাগানো যায় ,নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তুলে কিভাবে বাংলার প্রতি আরও বেশী পর্যটককে আকৃষ্ট করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটনের উন্নতি হলে শুধু পর্যটকের সম্ভাবনা বাড়বেনা ,স্থানীয় মানুষদের ও কর্মসংস্থান হবে ,আমাদের যুবসমাজের জন্যও নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। এলাকার আর্থ সামজিক ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ।
kolkata: রাজ্যের পর্যটনের বিকাশ নিয়ে মহাগুরুর সাথে বৈঠক পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla