রবিবার , অক্টোবর 4 2026
Breaking News

CoochBehar: ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান ,উদ্ধার এক হাজার ইয়াবা ট্যাবলেট ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান ,উদ্ধার এক হাজার ইয়াবা ট্যাবলেট ,গ্রেপ্তার একবিশ্বস্ত সূত্রে (CoochBehar) পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বি এস এফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটা মহকুমার একটি বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশী চালিয়ে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ও ছাবড়ি বি ও পিতে কর্মরত বি এস এফ এর একশ আটত্রিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। জানা গেছে বাংলাদেশে পাচারের উদ্দ্যেশ্যে ধৃত ব্যক্তি মাদক ইয়াবা ট্যাবলেট মজুত করেছিলো। ধৃতের নাম ইসমাইল খান, দিনহাটা থানার শুকারুরকুঠীর বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আরও কেউ এই চক্রে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।