শনিবার , অক্টোবর 3 2026
Breaking News

INDIA VS BRAZIL: ব্রাজিল এর কাছে ৪-০ গোলে পরাজিত ভারত

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা

INDIA VS BRAZIL: ব্রাজিল এর কাছে ৪-০ গোলে পরাজিত ভারতশনিবার সন্ধ্যায় (INDIA VS BRAZIL) সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের সাথে মুখোমুখি হয়েছিল ভারত । পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে এই প্রথম মুখোমুখি হয় ভারত। যে কারণে এই ম্যাচ কে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। ব্রাজিল অধিনায়ক মার্কুইনোস ,ভেনিসিয়াস জুনিয়র ,এন্দ্রিক, এস্তেভাও প্রমূখ খেলোয়াড় মাঠে নামার সাথে সাথেই যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে দর্শকদের মধ্যে ব্যাপক উল্লাস ও উত্তেজনা লক্ষ্য করা যায়। খেলা শুরুর ২৮ মিনিটের মাথায় গোল করেছেন ব্রাজিলের পক্ষে এস্তেভাও । ব্রাজিলের হয়ে সামুয়েল লিনো দুটি গোল করেন এবং এস্তেভাও ও পেদ্রো একটি করে গোল করেন।প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারত যথেষ্ট ভালো খেলেছে বলে মন্তব্য করেন ফুটবল বিশেষজ্ঞরা। আবার অনেকেই বলেছেন ,যে ব্রাজিলের খেলা দেখতে ফুটবলপ্রেমীরা অভ্যস্ত সেটা তারা খেলতে পারেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।