শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশের সাদা পোষাকের একটি দল বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে বাগডোগরা বিমান বন্দর লাগোয়া জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ির ভেতরে বিশেষ ভাবে নির্মিত একটি কুঠুরি থেকে উদ্ধার হয় চারটি সোনার বিস্কুট। উদ্ধার করা সোনার বিস্কুটের ওজন চারশ ছেষট্টি গ্রাম বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তি সোনার কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃতরা হলো রমন কুমার (২৯) ও সাওয়ান কুমার (২২), দুজনেই বিহারের সহর্ষার বাসিন্দা। গাড়ি সহ সোনা বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
siliguri: সোনার বিস্কুট সহ গ্রেপ্তার চার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla