শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন মাটিগাড়া থানার বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। রবিবার তিনি মাটিগাড়া থানা এলাকার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করে পুজোর প্রস্তুতি,নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। পুজো উদ্যোক্তা,ট্রাফিক কর্মী ও স্থানীয় পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। জানা গেছে দুর্গাপুজো উপলক্ষ্যে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা ও আসন্ন দুর্গা পুজোর উৎসবকে শান্তিপূর্ণ ও সূষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই কর্মসূচি।
siliguri: দুর্গা পুজা ২০২৬ এর প্রস্তুতির অংশ হিসাবে মাটিগাড়ায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla