শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের পশ্চিম বিভাগ ২ এর উদ্যোগে মঙ্গলবার বাগডোগরা পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত হয় মাদক মুক্ত ভারত সচেতনতা কর্মসূচি। উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনির্বান মজুমদার, বাগডোগরা থানার পুলিশ আধিকারিকগন ও পুলিশ কর্মীরা সহ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের পুলিশ বাহিনীর প্রতিনিধিগন। পুলিশ সূত্রে জানানো হয় মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
siliguri: মাদক মুক্ত ভারত সচেতনতা কর্মসূচি বাগডোগরা পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla