শনিবার , অক্টোবর 17 2026
Breaking News

Jalpaiguri: হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজনকে চাকরির আশ্বাস বন দপ্তরের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজনকে চাকরির আশ্বাস বন দপ্তরেরজলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মালবাজার মহকুমার সওগাঁওয়ে বুনো হাতির হানায় দিনকয়েক আগে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবার বন দপ্তরের তারঘেরা রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক।আশ্বাস দেওয়া হয় পাঁচ লক্ষটাকা ক্ষতিপূরনের চেক ও পরিবারের একজনকে চাকরী দেবার। উপস্থিত ছিলেন বন দপ্তরের তারঘেরা রেঞ্জের রেঞ্জার করুনা বর্মন,মালবাজার রেঞ্জের রেঞ্জার অঙ্কুর বাবু, বন দপ্তরের আধিকারিকগন সহ বন কর্মীরা ও মৃতের পরিবারের সদস্য গন সহ স্থানীয় মানুষজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।