মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (MALDA) শিশু মৃত্যু ও রোগী প্রত্যাখানের মতো একাধক অভিযোগ পেয়ে নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। জেলাশাসক রাজনবীর সিং কাপুর মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ গুলি খতিয়ে দেখেন। পরিদর্শনের পর জেলাশাসক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য সমস্ত বিষয়গুলির উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য একটি প্রশাসনিক টিম গঠন করেন। জানা গেছে চারজন ডবলিউ বিসিএস অফিসার সপ্তাহে চারদিন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো চলছে কিনা সে বিষয়ে তদারকি করবেন। তাদের তদারকির রিপোর্ট সেদিনই জমা দিতে হবে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) কে। সপ্তাহের প্রতি বুধবার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি করবেন। জেলা শাসকের কার্যালয়ের স্বাস্থ্য দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারী করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি কে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসক জানান শিশু মৃত্যু থেকে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং সম্প্রতি রোগী প্রত্যাখানের মতো যেসব গুরুতর অভিযোগ উঠেছে সেসবের প্রতিকার করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
MALDA: মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ নজরদারি টিম গঠন করলেন জেলাশাসক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla