বুধবার , নভেম্বর 18 2026
Breaking News

CoochBehar: কোচবিহারে দুই কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক বয়স্ক মহিলা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহারে দুই কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক বয়স্ক মহিলাকোচবিহার (CoochBehar) জেলা পুলিশের কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ওয়ার্কশ এলাকায় অভিযান চালিয়ে এক বয়স্ক মহিলাকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক মহিলার সাথে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি গাঁজা। গাঁজা বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। জানা গেছে ধৃত মহিলার নাম আরতি চৌধুরী, বয়স ঊনসত্তর বছর। পুলিশ সূত্রে জানানো হয় তল্লাশী, উদ্ধার,বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা কঠোরভাবে মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃত মহিলার বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।