আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ নির্দিষ্ট সুত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে থানা এলাকার বড়ো মেচিয়া বস্তির সিংহ এন্টারপ্রাইজে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় একশো নয় বস্তা সুপারি যার ওজন চার হাজার তিনশো নব্বই কেজি। সিংহ এন্টারপ্রাইজ সুপারি মজুত রাখার জন্য কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতরা হলো প্রকাশ সিংহ রায় পিতা মৃত প্রদীপ সিংহ রায়, থানা এলাকার রামগাঁও এর বাসিন্দা এবং মনোয়ার হোসেন পিতা সাকেত আলি, সে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত আঠারোকোটা কালাপানির বাসিন্দা। পুলিশ উদ্ধার করা সুপারি বাজেয়াপ্ত করে ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
Alipurduar: উদ্ধার চার হাজার তিনশো নব্বই কেজি সুপারি ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla