রবিবার , এপ্রিল 19 2026
Breaking News

Katrina Kaif Vicky Kaushal: দ্বিতীয়বার বিয়ে সারলেন ভিকি কৌশল, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলকে চেনেন না এমন মানুষের সংখ্যা এই ভারত ভূখন্ডে হয়তো নেই। বিদেশের মাটিতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নয়। তাইতো এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা অব্দি সমস্ত খবর নখদর্পনে ছিল নেটিজেনদের। এমনকি বিয়ের পর এই জুটি কখন কোথায় যাচ্ছেন বা তাদের জীবন কেমন চলছে, সেই নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে অবাক গোটা নেটদুনিয়া।জানা গিয়েছে, আবার বিয়ে করেছেন ভিকি কৌশল। আর তার জন্য খুব মন খারাপ ক্যাটরিনার। শুনে অবাক হলেন নিশ্চয়ই। মনে করছেন যে এই কিছুদিন আগেই তো ক্যাটরিনাকে বিয়ে করেছিলেন ভিকি। এর মধ্যেই দ্বিতীয় বিয়ে। কে নতুন কনে? আসলে এর মধ্যেই রয়েছে সামান্য টুইস্ট। ভিকি আবার ক্যাটরিনাকেই বিয়ে করেছেন, কিন্তু সেখানে সশরীরে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। পুরোটাই ধোঁয়াশা লাগছে নিশ্চয়ই।আসলে কিছুদিন আগে ভিকি কৌশল আইফা অ্যাওয়ার্ডে গিয়েছিলেন, সেই সময় মজা করার জন্য আবার বিয়ে করেছিলেন। ভিকি কৌশলের সামনে ক্যাটরিনা কাইফের একটি বড় পোস্টার রাখা হয়েছিল, যেটি পেছন থেকে কেউ ধরেছিল এবং এই সময় ভিকি কৌশল সেই পোস্টারে মালা পরিয়েছিলেন এবং অন্য কেউ পোস্টারের পেছন থেকে ক্যাটরিনা কাইফ হয়ে ভিকি কৌশলকে মালা পরিয়েছিলেন। যেটা একটা বিয়ের মত লাগছিল।মজার ছলে ঘটনা এই কান্ড মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।