যে টাকা রাজস্ব হিসাবে পাওয়ার কথা তা রাজ্যের তৃণমূল নেতাদের ঘরে রয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার উলুবেড়িয়া পুর সভা এলাকা থেকে এগারো ফটক পর্যন্ত বিজেপি র পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিন তিনি আরো বলেন,”মোদীর বিকল্প বা বিরোধী এই মুহূর্তে কেউ নেই।অর্থনীতিতে ব্রিটেনকে টপকে ভারতের পঞ্চম স্থানে উঠে আসাকে মোদীর কৃতিত্ব বলে জানান তিনি।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের অল আউট আক্রমন করে তিনি বলেন,”চিটফান্ডকে তৃণমূল লালন পালন করেছে।তবে গরু পাচারে সি বি আই হানা নিয়ে তিনি কোনো মন্তব্য করেন নি।
Suvendu Adhikari: উলুবেড়িয়ায় বিজেপির মিছিল থেকে তৃণমূলকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla