উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবারের পুজোয় অভিনব উদ্যোগ গ্রহন করলো শিলিগুড়িতে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার পরিবহন ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান শিলিগুড়ি শহর ও শহরতলীতে এবার নামী পুজো মন্ডপ ও প্রতিমা দর্শনের জন্য নিগমের বাসে করে দর্শনার্থীরা মাত্র তিনশ টাকার প্যাকেজে ঘুরতে পারবেন। সাথে থাকছে রাতে খাবারের ব্যবস্থা। এছাড়াও পর্যটকদের জন্য ষোলোটি রুটে মহালয়ার দিন থেকেই চালু হচ্ছে সবুজের পথে হাতছানি প্রকল্প। এই প্রকল্পে পর্যটকরা কোচবিহার শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে বিভিন্ন দর্শনীয় স্থান গুলি ঘুরতে পারবেন। নিগমের এই উদ্যোগ পর্যটকদের উৎসাহিত করবে বলেই আশা প্রকাশ করেছেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। পর্যটকদের জন্য এই প্যাকেজে আসা যাওয়া, রাতে হোটেলে থাকা খাওয়া অন্তর্ভুক্ত থাকছে।
Siliguri: পুজো দেখাতে শিলিগুড়িতে অভিনব উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla