আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালেশ্বরগুড়ি জুনিয়র হাই স্কুল মাঠে সোমবার অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সাংগঠনিক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি লিয়স কুজুর, তৃণমূল নেতা পরিতোষ বর্মন, মাইনরিটি সেলের ব্লক সভাপতি সাজিদুল ইসলাম সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। মাইনরিটি সেলের ব্লক সভাপতি সাজিদুল ইসলাম জানান এদিন সাংগঠনিক আলোচনা হয়েছে।
Alipurduar TMC: আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সাংগঠনিক সভা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla