‘ওল্ড ইস গোল্ড’ বলে সমীর পাঁজা বিতর্কে মন্তব্য মন্ত্রী অরূপ রায়ের। মন্ত্রীর গলাতেও অভিমানী সুর ।আজকে মহালয়াতে হাওড়া শহরে হাওড়া দাসনগর এর 9 নম্বর ওয়ার্ড। সমাজ সেবিকা পম্পা পালএর উদ্যোগে বস্ত্র দান কৃতি ছাত্রদের সম্মান প্রদান এবং বয়স্ক মানুষদের যৎসামান্য আর্থিক সহযোগিতা। দুর্গাপুজোর অনুষ্ঠানে এসে তিনি জানান ১৯৯৭ সালে এফিডেভিটি করে ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ। সেই থেকে যারা খালি পেটে বুক চিতিয়ে দলের হয়ে লড়াই করেছিলেন তাঁরা দলের সম্পদ। তাঁদেরকে কেউ ছোট করলে অসম্মানিত করলে তিনি অবশ্যই সেটা বরদাস্ত করবেন না। মন্ত্রী দাবি করে বলেন ‘ওল্ড ইস গোল্ড’। তবে পুরনো শোনায় যেন মরচে পড়েছে। পুরানো কর্মীরাই দলের আসল সম্পদ। তাঁদের কোনও বিকল্প হয় না। তবে কেউ বয়সের ভারে আর কাজ করতে পারছেন না সেটা আলাদা বিষয়। তাই তিনি জানান যদি কখনও দল মনে করে তাঁকে আর দলের প্রয়োজন নেই এই একটা ইশারা পেলেই তিনি সসম্মানে সরে যাবেন। তাঁকে তাড়িয়ে দিতে হবে না বলেই দাবি করেন মন্ত্রী। তবে কর্মক্ষমতা থাকা সত্ত্বেও তাঁকে অবহেলা করবে কেউ এটা তিনি মেনে নেবেন না বলেই জানান। পাশাপাশি তিনি জানান সমীর দলের অনেক পুরানো কর্মী। অনেক ঝড় ঝাপ্টা সামলে আজকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যে। তার অভিমান মিটিয়ে নেওয়া হবে বলেই জানান তিনি। এছাড়াও তিনি মনে করিয়ে দেন নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তবে সেটা করতে গিয়ে কোনোভাবেই দলের পুরানো কর্মীদেরকে অসম্মান ও অবহেলা করা যাবে না। এটা তিনি দলের কাছে দাবি করবেন। মন্ত্রী জানান তাঁদের দলের নেত্রী ও প্রতীক মমতা বন্দোপাধ্যায়। তাঁকে সামনে রেখেই তাঁরা তৃণমূল কংগ্রেস করছেন। দলে ছিলেন আছেন ও থাকবেন।
Arup Roy: ওল্ড ইজ গোল্ড বলে সমীর পাঁজা বিতর্কে মন্তব্য মন্ত্রী অরূপ রায়ের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper