ভারতীয় সেনাবাহিনীর (Siliguri) একটি গাড়ী বুধবার দুপুর নাগাদ শিলিগুড়ি শহরের তেরো নম্বর ওয়ার্ডের একটি দোকানে আসে গাড়ির বিকল এসি মেশিন ঠিক করাতে। দোকান কর্মীরা এসি মেশিন সারাইয়ের কাজ শুরু করতেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ব্যপক চাঞ্চল্যও আতংক সৃষ্টি হয় এলাকাজুড়ে। বিস্ফোরণের ফলে এক সেনাকর্মী সহ মোট পাঁচজন জখম হন। দ্রুত তাদের শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে। এসি মেশিনের সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছে।
Siliguri: এসি ঠিক করাতে এসে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে বিস্ফোরণ, জখম পাঁচ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla