আজ সাংবাদিকদের (Agnimitra Paul) মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ” কেন্দ্রীয় সরকার কত টাকা রাজ্য সরকারকে সাহায্য দিয়েছে এবং সেই টাকা কোন কোন খাতে চুরি হয়েছে, সেটা জানার অধিকার রাজ্যবাসীর রয়েছে “। তিনি আরও জানান,” বিগত মমতা ব্যানার্জীর সরকার বহু তথ্য গোপন করেছেন এবং ভুল তথ্য দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ত ভেবেছিলেন তৃণমূল সরকারকে কোনোদিন সরানো যাবে না, সেই সরকারের কোনও বিকল্প নেই। কিন্তু কেউ তো আর অপরিহার্য বা অত্যাবশ্যক নন। পূর্বতন সরকারের কুকীর্তি গুলো এক এক করে প্রকাশ হচ্ছে। কয়েকদিন পর ক্যাগ এর রিপোর্ট সামনে এলেই তৃণমূল সরকারের আরও অনেক কুকীর্তি জনগণের সামনে উঠে আসবে “।
Agnimitra Paul: পূর্বতন সরকার কেন্দ্রের বরাদ্দ অর্থ আত্মসাৎ করে বাংলার মানুষকে ভুল তথ্য দিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, পশ্চিম বর্ধমান
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper