হাসিমারার পর এবার (Alipurduar) কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জেও নর্দমার উপর অবৈধ নির্মাণের অভিযোগে ১১ জনকে নোটিশ পাঠিয়েছে প্রশাসন। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দফতরের সমীক্ষায় দমকল কেন্দ্র সংলগ্ন এলাকায় একাধিক অবৈধ নির্মাণের হদিস মেলে। প্রশাসন সূত্রে খবর, ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও সমীক্ষা চালানো হবে। সাম্প্রতিক জলাবদ্ধতার পেছনে নর্দমা দখলকে অন্যতম কারণ হিসেবে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিকে, লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্রের দাবি, নর্দমা ও সরকারি জমি দখলের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যান চলাচলে সমস্যা বাড়ছে। স্বেচ্ছায় অবৈধ নির্মাণ সরানোরও আহ্বান জানান তিনি।
Alipurduar: ১১ জনকে নোটিশ ধরিয়ে দিল প্রশাসনিক কর্তারা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla