সোমবার , আগস্ট 3 2026
Breaking News

Alipurduar: চার ঘন্টা সিআইডির তল্লাশি গ্রাম পঞ্চায়েত দফতরে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চার ঘন্টা তল্লাশি সিআইডির গ্রাম পঞ্চায়েত দফতরে ৩৫ টি ব্যাংক একাউন্ট বাজেয়াপ্ত (Alipurduar) করা হয়েছে মাঝের ডাবরী টেন্ডার দুর্নীতি কাণ্ডে। ‌ আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতে দশ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ হওয়ার পরেই শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক প্রায় ৮৫ লক্ষ টাকা উদ্ধার করেছেন নগদ এবং সোনার গহনা সমেত। এবার সেই মামলা হস্তান্তর হয়েছে সিআইডির কাছে। ‌ সোমবার ৪ ঘন্টা ধরে গ্রাম পঞ্চায়েত দপ্তরে তল্লাশি চালায় সিআইডি। ‌ প্রচুর পরিমাণ কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে। ‌ এরপরে তারা আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক অফিসেও আসেন। ‌ সেখান থেকে তারা শামুকতলা থানায় যান কাগজপত্র নিয়ে। ‌ তবে টেন্ডার দুর্নীতি নিয়ে কোনরকম মুখ খুলতে রাজি নয় সিআইডির কর্মকর্তারা। ‌ এদিন পাঁচ সদস্যের একটি দল চার ঘন্টা ধরে তল্লাশি চালায় গ্রাম পঞ্চায়েত দফতরে।‌ এদিকে টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই পুলিশ ৩৫ টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। আরো বেশ কয়েকটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে জানা গেছে বিশেষ সূত্রে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।