সোমবার , আগস্ট 24 2026
Breaking News

ALIPURDUAR : রিভার বেড ম্যাটেরিয়াল সহ আটক ট্র‍্যাক্টর ,গ্রেপ্তার চালক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

ALIPURDUAR : রিভার বেড ম্যাটেরিয়াল সহ আটক ট্র‍্যাক্টর ,গ্রেপ্তার চালক ঘরঘরিয়া বোস্তারি (ALIPURDUAR ) এলাকায় নদী খাত থেকে অবৈধভাবে রিভার বেড ম্যাটেরিয়াল একটি ট্র‍্যাক্টর এর ট্রলিতে বোঝাই করে ট্র‍্যাক্টর চালক পাচারের ছক কষেছিলো। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিভার বেড ম্যটেরিয়াল বোঝাই ট্রলি সহ ট্রাকটিকে আটক করে। চালক রিভার বেড ম্যাটেরিয়াল এর কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ চালককে গ্রেপ্তার করে ও ট্রলি সহ ট্র‍্যাক্টর টি বাজেয়াপ্ত করে। চালকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নদী থেকে অবৈধভাবে বালি,পাথর ও রিভার বেড ম্যাটেরিয়াল পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পুলিশ এধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।