দুহাজার বাইশের ডিসেম্বর (Alipurduar) মাসের সাত তারিখ শ্রমিকদের প্রাপ্য বেতন না দিয়ে বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যান আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর চা বাগানের মালিকপক্ষ। বিপাকে পড়েন বাগানের এক হাজার কর্মী।
তারা দাবি জানাতে থাকেন চা বাগান খোলার। শিলিগুড়িতে আঞ্চলিক শ্রম কমিশনার কয়েকবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন কিন্তু বাগান খোলা যায়নি। সাতাশে এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে আলিপুরদুয়ার এসে ঘোষনা করেন দ্রুত বন্ধ কোহিনূর চা বাগান খোলার ব্যবস্থা হবে। সেই ঘোষণা মাফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হস্তক্ষেপে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে মে মাসের পাঁচ তারিখ আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয় চা বাগান। নতুন মালিক মেরিকো কোম্পানি । পাঁচ তারিখ বাগান খুলে দেওয়া হলেও সেদিন ঘোষণা করা হয় মে মাসের আট তারিখ সোমবার থেকে কর্মীরা কাজ শুরু করবেন। সোমবার সে মোতাবেক কাজ শুরু হয়। কাজে যোগ দিয়ে খুশী শ্রমিকরা।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla