মঙ্গলবার , অক্টোবর 20 2026
Breaking News

Eiyug

siliguri: এক রাতের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির জাবরাভিটা আন্ডারপাস

siliguri: এক রাতের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির জাবরাভিটা আন্ডারপাস

বৃহস্পতিবার (siliguri) রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির জাবরাভিটা আন্ডারপাস। বড় চার চাকার গাড়ী চলাচল করতে পারলেও বন্ধ দুচাকা ও ছোট চার চাকার গাড়ি চলাচল। স্থানীয়রা জানান এই সমস্যা দীর্ঘদিনের। প্রতিবছর বৃষ্টিতে আন্ডারপাসটি জলমগ্ন হয়ে যায় আর বর্ষাকালে তো প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়ায় এই জলমগ্নতা। স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ এই রাস্তায় এই আন্ডারপাস বাদেও আরেকটি সমস্যা হলো সাহুডাঙ্গি রেলগেট। …

Read More »

Dakshin Dinajpur: দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Dakshin Dinajpur: দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

রাজ্যে বিধানসভা (Dakshin Dinajpur) নির্বাচনের দিনক্ষন ঘোষনা না হলেও রাজ্যের প্রতিটি জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর তারা এসেই রাজ্য পুলিশের সাথে যৌথভাবে শুরু করেছে জেলায় জেলায় রুট মার্চ। শুক্রবার দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে দেখা গেলো কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে। জানা গেছে সাধারন মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করে আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন …

Read More »

Alipurduar: আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নে পৌরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেট

Alipurduar: আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নে পৌরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেট

আলিপুরদুয়ার (Alipurduar) পৌরসভার উদ্যোগে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের প্রবেশপথে নির্মিত হচ্ছে তিনটি বিশ্ববাংলা গেট। আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান গেট তিনটির নির্মান কাজ প্রায় নব্বই ভাগ হয়ে গিয়েছে। গেট তিনটি নির্মান করা হচ্ছে আলিপুরদুয়ার শহরের তিনটি প্রবেশপথে। একটি নির্মিত হচ্ছে শোভাগঞ্জে, আরেকটি ফ্লাইওভার এর মুখে ও আরেকটি বীরপাড়ায় কালজানি সেতুতে ওঠার মুখে। তিনি আরও জানান গেট তিনটি নির্মান …

Read More »

kolkata: লোকভবনে শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নব নিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

kolkata: লোকভবনে শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নব নিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

কলকাতার (kolkata) লোকভবনে বৃহস্পতিবার শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিন তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করার পর …

Read More »

Gas : বুকিং এর পরেও গ্যাস সিলিন্ডার না পেয়ে গ্যাস ডিলারের দোকানে বিক্ষোভ গ্রাহকদের

Gas : বুকিং এর পরেও গ্যাস সিলিন্ডার না পেয়ে গ্যাস ডিলারের দোকানে বিক্ষোভ গ্রাহকদের

কয়েকদিন (gas ) আগে বুকিং করেও গ্যাস সিলিন্ডার পাচ্ছেননা গ্রাহকরা। বুকিং এর পরও গ্যাস সিলিন্ডার না পেয়ে বুধবার কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমা শহরের পশ্চিমপাড়ায় গ্যাস কোম্পানীর ডিলার এর দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা। তারা জানান বুকিং এর পর তারা খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিলারের দোকানে আসছেন কিন্তু গ্যাস সিলিন্ডার পাচ্ছেননা। গ্যাস সিলিন্ডার না পেয়ে অনেকের বাড়িতে রান্না কার্যত বন্ধ …

Read More »

Mamata Banerjee: তেল কোম্পানীগুলির প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: তেল কোম্পানীগুলির প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির (Mamata Banerjee) কারনে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে রান্নার গ্যাস সহ জ্বালানী গ্যাস সরবরাহে সঙ্কট। এই অবস্থায় বুধবার কলকাতায় তেল কোম্পানিগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যুদ্ধের জন্য রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কোম্পানি গুলিকে রেশনিং ব্যবস্থার উপর জোর দিতে বলা হয়েছে। তিনি …

Read More »

howrah Santragachi : হাওড়ার সাঁতরাগাছি থেকে নয়া রেল পথের সূচনা

howrah Santragachi : হাওড়ার সাঁতরাগাছি থেকে নয়া রেল পথের সূচনা

নতুন রেলপথের (howrah Santragachi )অনুমোদন মোদীর মন্ত্রিসভার। এবার কাজ শুরু হবে সাঁইথিয়া, সাঁতরাগাছি চতুর্থ লাইনের। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচ জেলার উপর দিয়ে যাবে এই নয়া রেল পথ । একটি সাঁইথিয়া-পাকুর ফোর্থ লাইন অপরটি সাঁতরাগাছি-খড়্গপুর ফোর্থ লাইন। অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) রেলের এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ।প্রায় ১৯২ কিলোমিটার রেলপথের কাজ হবে পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের হিসেবে। পর্যটকদের …

Read More »

Mamata Banerjee: পাঁচ দিনের মাথায় এস‌আইআর ধর্না প্রত্যাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: পাঁচ দিনের মাথায় এস‌আইআর ধর্না প্রত্যাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের

এস‌আইআর (Mamata Banerjee) বহু সংখ্যক নাম বাদের প্রতিবাদে নেতা-মন্ত্রীদের নিয়ে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আজ মঙ্গলবার পাঁচ দিনের মাথায় এস‌আইআর ধর্না প্রত্যাহার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন জানান ,পাঁচ দিনের মাথায় SIR-ধর্না প্রত্যাহার করলেন । মঙ্গলবার সন্ধ্যায় ধর্না প্রত্যাহারের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, “অভিষেকের যে প্রস্তাব, …

Read More »

Jalpaiguri: ভোট প্রস্তুতির প্রাথমিক পর্ব হিসাবে ভোটকর্মীদের প্রশিক্ষন শুরু জলপাইগুড়িতে

Jalpaiguri: ভোট প্রস্তুতির প্রাথমিক পর্ব হিসাবে ভোটকর্মীদের প্রশিক্ষন শুরু জলপাইগুড়িতে

রাজ্যে বিধানসভা (Jalpaiguri) নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষিত না হলেও ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সোমবার থেকে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সরকারি কর্মীদের ভোট প্রশিক্ষন। জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে সোমবার থেকে শুরু করা হয়েছে সেক্টর অফিসারদের প্রশিক্ষন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এদিন জেলার সাতটি বিধানসভা এলাকার দুশো আঠাশ জন সেক্টর অফিসারকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। ভোটদাতাদের …

Read More »

kolkata: কলকাতায় সর্ব দলীয় বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার

kolkata: কলকাতায় সর্ব দলীয় বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার

সোমবার (kolkata) কলকাতায় আসেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কলকাতায় নেমে তিনি প্রথমে কালিঘাট পুজো দিতে যান। এরপর তিনি রাজারহাটে ওয়েস্টিন এ এক সর্বদলীয় বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশন আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচন কমিশনার সর্ব দলীয় প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জানান যে ষাট লক্ষ ভোটারের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে …

Read More »