মেয়ে জামাইয়ের বাড়ি (CoochBehar) বেড়াতে এসে গভীর রাতে বিছানায় ঘুমের মধ্যে গুলিবিদ্ধ হলেন শাশুড়ী, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে কোচবিহার জেলার দিনহাটার গীতালদহ এলাকায় এই ঘটনা ঘটে শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ। কোচবিহারের ওকরাবাড়ি গ্রামের মর্জিনা বিবি কয়েকদিন আগে গীতালদহে তার মেয়ে জামাইয়ের বাড়ি আসেন। শুক্রবার রাতে তিনি ও তার মেয়ের শাশুড়ী রীনা বিবি এক বিছানায় …
Read More »খবর
Alipurduar: পুলিশী অভিযানে ধ্বংস করা হলো শতাধিক গাঁজা গাছ
আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) কুমারগ্রাম থানার অধীন বারোবিশা ফাঁড়ির পুলিশ শনিবার অভিযান চালিয়ে ধ্বংস করলো শতাধিক গাঁজা গাছ।জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন পুলিশ অসম বাংলা সীমানায় থানা এলাকার পাখড়িগুড়ি নামা পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আইনানুগ পদ্ধতিতে গাঁজা গাছ গুলি কেটে একত্র জড়ো করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এলাকার বাসিন্দাদের অবগত করানো হয় গাঁজা চাষ …
Read More »Jalpaiguri: সাড়ম্বরে সরস্বতী পূজো হলেও ২৩ জানুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিভাবক ও এলাকাবাসীরা
ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রামপঞ্চায়েতের (Jalpaiguri) চেংমারী এলাকায় অবস্থিত চেংমারী শিশু শিক্ষা কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৩ জানুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এমন অবহেলা মেনে নিতে পারছেন না অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সারা দেশ জুড়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনে নেতাজির জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত …
Read More »Alipurduar: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উৎযাপিত আলিপুরদুয়ারে
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩৯ তম জন্মদিন (Alipurduar) এবং ১২৮ তম জন্মবার্ষিকী পালন করা হলো আলিপুরদুয়ার জেলা শহরে মহা ধুমধামে এমনটাই জানা গেছে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছ থেকে শুক্রবার বিকেল চারটা নাগাদ। এদিন নেতাজীর মূর্তিতে মাল্য দান করেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এদিন নেতাজির জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের …
Read More »DOG: সুপ্রিম কোর্টের নির্দেশ ,আলিপুরদুয়ারে বসছে পথকুকুর আশ্রয়কেন্দ্র
পথকুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক (DOG) নির্দেশের পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার পুরসভা মহকুমা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বেড়ে ওঠা পথকুকুরের সমস্যা মোকাবিলায় তৎপরতা বাড়িয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ পথকুকুর আশ্রয়কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশজুড়ে পথকুকুরের কামড় ও হামলার ঘটনা গুরুতর জনসমস্যায় পরিণত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, কুকুরের কামড়ে …
Read More »SIR: এসআইআর হিয়ারিং নোটিশ মানতে নারাজ, BLO কে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর
ময়নাগুড়ি ব্লকের (SIR) ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বধর্মপুর বাগানবাড়ি এলাকায় এসআইআর হিয়ারিং নোটিশ বিতরণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। এদিন নোটিশ নিতে অস্বীকার করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট বিএলও-কে আটকে রেখে প্রতিবাদে সামিল হন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দা সুরত আলী অভিযোগ করে বলেন, “অনেকবার ফর্ম ফিলাপ করেও হয় না। আজকে …
Read More »siliguri: অবৈধভাবে নদী থেকে পাথর তুলে ভিন রাজ্যে পাচারের পথে আটক দুটি ডাম্পার
রাতের অন্ধকারে নদী থেকে (siliguri) অবৈধভাবে পাথর তুলে ভিন রাজ্যে পাচারের পথে আটক দুটি ডাম্পার। জানা গেছে মঙ্গলবার রাতে নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দীপাঞ্জন মজুমদার গোপন সুত্রে খবর পান পানিঘাটা থানার মাঞ্জা নদী থেকে অবৈধভাবে দুটি ডাম্পারে পাথর বোঝাই করা হচ্ছে ভিন রাজ্যে পাচারের উদ্দ্যেশ্যে। খবর পেয়ে দীপাঞ্জন মজুমদার কর্মীদের নিয়ে রাতেই পানিঘাটা নকশালবাড়ি রাজ্য সড়কের …
Read More »Alipurduar: সশস্ত্র সীমা বলের জওয়ানদের অভিযানে ভেস্তে গেলো মাদক পাচারের ছক, গ্রেপ্তার সাত
সশস্ত্র সীমা বল সতেরো নম্বর (Alipurduar) ব্যাটালিয়নের জওয়ানদের অভিযানে ভেস্তে গেলো মাদক পাচারের ছক, আটক সাত পাচারকারী। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সশস্ত্র সীমা বল সতেরো নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আলিপুরদুয়ার জেলা পুলিশের বীরপাড়া থানার অধীন বান্দাপানি জঙ্গলের ভিতরে মমঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে তল্লাশী চালায়। আটক ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয় বিপুল পরিমান ব্রাউন সুগার। …
Read More »Alipurduar: চোরাই সামগ্রী সহ গ্রেপ্তার তিন
আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে ও তাদের হেফাজত থেকে চোরাই সামগ্রী উদ্ধার করে। জানা গেছে চলতি মাসের আঠারো তারিখ থানা এলাকার জনৈক বাসিন্দা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করে ও তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে। …
Read More »MALDA: ভারতীয় টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই
মালদহ জেলা পুলিশের (MALDA) বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে থানা এলাকার আঠারো মেইল বাস স্ট্যান্ডের কাছে একটি আসবাবপত্রের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ভারতীয় টাকার জাল নোট। উদ্ধার হওয়া জাল টাকার পরিমান দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা। এগুলির মধ্যে পাঁচশো টাকার তিনশো …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla