ভারতের ছাত্র ফেডারেশন (DYFI) ও গনতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা আঞ্চলিক কমিটির উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো থ্যালাসেমিয়া ও বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে এবং রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সাতদিনের সচেতনতা অভিযান প্রচার কর্মসূচি। উদ্যোক্তা সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয় মে মাসের আট তারিখ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কে সামনে রেখে তাদের এই সচেতনতা প্রচার অভিযান। মে মাসের আট তারিখ সংগঠন দুটির উদ্যোগে আয়োজিত হবে দিনহাটায় স্বেচ্ছা রক্তদান শিবির। থ্যালাসেমিয়া রুগীদের প্রয়োজন রক্ত। সেকারনেই সাধারন মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে গাছ লাগানোর আবেদন জানিয়ে তারা এই প্রচার অভিযান কর্মসূচি শুরু করেছেন।
DYFI: থ্যালাসেমিয়া সহ বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাতদিনের সচেতনতা প্রচার কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla