হাওড়া থেকে পুরী যাত্রা (Vande Bharat Express) এবার সম্ভব হবে আরও দ্রুত। শুক্রবার দিন হাওড়া পুরী রুটে প্রথম চললো বন্দে ভারত এক্সপ্রেস।(Vande Bharat Express)আজ শুক্রবার সকাল ৬:১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস।আজকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হলো হাওড়া থেকে।
আজ সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত। এই রেকটি হাওড়া থেকে সকাল ৬.১০ মিনিটে ছাড়ে। ট্রায়াল রানের পর এই ট্রেনটি পুরী পৌঁছাবে দুপুর ১২.৩৫ মিনিটে। এবং পুরী থেকে দুপুর ১.৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।এবং রাত ৮.৩০ মিনিটে হাওড়ায় ফিরে আসবে। এবং মাঝেতে বেশ কিছু স্টেশনে দু মিনিট করে থামবে।শুক্রবারের প্রথম পরীক্ষামূলক যাত্রার পর রবিবার ৩০শে এপ্রিল হাওড়া-পুরী- রুটে দ্বিতীয়বার পরীক্ষামূলক যাত্রা করবে বন্দে ভারত।দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডেপুটি চিফ ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন বন্দে ভারতের সফল পরীক্ষামূলক যাত্রার পর খুব শীগ্রই যাত্রীদের জন্য এই রুটে পরিষেবা চালু করে দেওয়া হবে। এখনও অব্ধি বানিজ্যিক পরিষেবা চালু হওয়ার নির্দিষ্ট দিন স্থির করা হয় নি। পরিষেবা চালু হওয়ার দিন নির্দিষ্ট করা হলেই যথাযথ ভাবে তা জানিয়ে দেওয়া হবে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla