শনিবার , আগস্ট 15 2026
Breaking News

Jalpaiguri: স্বাধীনতা দিবসের প্রাক্কালে তেরঙ্গার আলোয় সাজলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

রিপোর্ট : সুমিত কান্তি সরকার , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: স্বাধীনতা দিবসের প্রাক্কালে তেরঙ্গার আলোয় সাজলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চস্বাধীনতা দিবসের প্রাক্কালে (Jalpaiguri) জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সেজে উঠেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। রাতের অন্ধকারে তেরঙ্গার আলোয় ঐতিহাসিক হাইকোর্ট ভবনের মনোমুগ্ধকর রূপ নজর কাড়ছে সাধারণ মানুষের।আলোর সাজে সেজে ওঠা হাইকোর্ট চত্বর দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, আবার কেউ হাইকোর্টের গেটের বাইরে দাঁড়িয়ে সেলফি তুলে ধরে রাখছেন এই বিশেষ মুহূর্ত। তেরঙ্গার আলোকসজ্জায় ঐতিহাসিক ভবনের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আট থেকে আশি।রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। তার আগেই জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রঙের আলোয় নতুন সাজে সেজে উঠেছে জলপাইগুড়ির এই ঐতিহাসিক স্থাপত্য। স্বাধীনতা দিবসের আবহে আলোকসজ্জার এই দৃশ্য শহরবাসীর মধ্যেও তৈরি করেছে বিশেষ উচ্ছ্বাস ও আবেগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।