রবিবার , আগস্ট 23 2026
Breaking News

CoochBehar: ইট বোঝাই ষোলো চাকা ট্রাক উঠতেই বিকট শব্দে দুমড়ে মুচড়ে গেলো পঁচিশ বছর আগে নির্মিত সেতু

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: ইট বোঝাই ষোলো চাকা ট্রাক উঠতেই বিকট শব্দে দুমড়ে মুচড়ে গেলো পঁচিশ বছর আগে নির্মিত সেতুএকটি ষোলো (CoochBehar) চাকার ইট বোঝাই ট্রাক সেতুতে উঠতেই বিকট শব্দে দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়লো খুটামারা নদীর উপর থাকা পঁচিশ বছরের পুরনো দেওশাল সেতু। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটে রবিবার ভোর চারটে নাগাদ। স্থানীয়রা জানান ভোর বেলায় বিকট শব্দ শুনে তারা ছুটে যান সেতুর ওখানে আর দেখতে পান ট্রাক সহ দুমড়ে মুচড়ে যাওয়া সেতুটি। দূর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তারা আরও জানান সেতুটি পঁচিশ বছর আগে বাম আমলে নির্মিত হয়েছিলো। প্রশাসন দীর্ঘদিন ধরেই সেতুটিকে দুর্বল ঘোষণা করে। সেতুটি ভেঙ্গে পড়ায় আকড়ারহাট ও পঞ্চারহাট এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। তারা চেষ্টা করছেন দ্রুত সমস্যার সুরাহা করতে। দ্রুত সেতুর সংস্কার করে অথবা বিকল্প রাস্তা তৈরি করে যাতায়াত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।