দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় (Kumargram) কুমারগ্রাম ব্লকের কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও।(Kumargram) রবিবার কামাখ্যাগুড়িতে ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক সম্বর্ধনা জ্ঞাপন করেন। কৃতী ছাত্র ছাত্রীরা হলো কামাখ্যাগুড়ি হাই স্কুলের সৌমিক চৌধুরী প্রাপ্ত নম্বর ৬৬৮, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলের রিয়া দাস ও শিখা কুমারী, উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫৩, বিথীকা ঘোষ প্রাপ্ত নম্বর ৬০৪ । বিধায়ক জানান এদিন ছিলো রিয়া ঘোষের জন্মদিন, তার বাড়ি গিয়ে সকলের সাথে তিনি রিয়ার জন্মদিনের উৎসবে সামিল হন। বিধায়কের সাথে ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো, বিজেপির ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ সহ দলীয় কর্মী সমর্থকরা।
Manoj Kumar Oraon Kumargram: মাধ্যমিক ২০২৩ পরীক্ষায় কুমারগ্রাম ব্লকের কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিলেন বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla