মে দিবসের (May Day) পুণ্য দিনে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শুরু হলো মানুষের কাছে চলো কর্মসূচি। এদিন আনুষ্ঠানিক ভাবে এইকর্মসূচির শুভ সূচনা করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। উপস্থিত সকলকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ সকল নির্বাচিত পৌর পিতাগণ ও বিশিষ্টজনেরা। মেয়র গৌতম দেব জানান এই কর্মসূচি পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে চলবে। পৌর পিতাগণ তাদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি বাড়িতে যাবেন এবং নাগরিক পরিষেবার বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলি লিপিবদ্ধ করে দ্রুত সমাধানের চেষ্টা করবেন। পৌর নিগমের এই উদ্যোগ পৌর এলাকার নাগরিকদের সমস্যা সমাধানে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন। পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
May Day siliguri: মে দিবসের পুণ্য দিনে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শুরু হলো মানুষের কাছে চলো কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla