উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাড়োয়া (North 24 Parganas) থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের নাসিরহাটি ফেরিঘাটের ঘটনা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চলতি মাসের ৩ তারিখ বিকেলে ৫৮ বছরের মধুমন্ডল অর্থাৎ শ্রমিক তিনি নাসিরহাটি ফেরিঘাট দিয়ে নদী পারাপার হচ্ছিলেন সে সময় হঠাৎই মাঝ নদীতে তার সাইকেলসহ নদীতে পড়ে যায়। তারপর হাড়োয়া থানার পুলিশ তল্লাশি শুরু করে অবশেষে নিখোঁজের তিনদিন পর হাড়োয়া থানার অন্তর্গত মোহনপুর এলাকা বিদ্যাধরী নদী থেকে হাড়োয়া থানার পুলিশ ৫৮ বছরের মধুমন্ডলের দেহ উদ্ধার করে ।ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ।
North 24 Parganas: নিখোঁজের চার দিন পর বিদ্যাধরী থেকে উদ্ধার শ্রমিকের দেহ
রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla