শ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) একশো তিন তম জন্ম দিন পালিত হলো শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে। (Satyajit Ray) মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগম দপ্তরে এক অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই বরেণ্য চলচ্চিত্র পরিচালককে। শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌর নিগমের অন্যান্য কাউন্সিলর গন ও কর্মীগণ। মেয়োড় গৌতম দেব জানান সত্যজিত রায় ছিলেন লেখক, চিত্রনাট্যকার, পত্রিকা সম্পাদক, চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক। তার নির্মিত চলচ্চিত্র গুলি বিশ্ব জুড়ে প্রসংশিত। দাদা সাহেব ফালকে, অস্কার পুরস্কার জয়ী ভারতরত্ন প্রাপক এই বরেণ্য পুরুষকে তার জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করতে পেরে নিজেদের গর্বিত বোধ হচ্ছে বলে জানান মেয়র গৌতম দেব।
Satyajit Ray: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে পালিত হলো সত্যজিত রায়ের একশো তিন তম জন্মদিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla