রবিবার , এপ্রিল 19 2026
Breaking News

Tag Archives: Alipurduar

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আলিপুরদুয়ার জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি উদযাপিত হয়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ভাষা শহীদ স্মারক স্তম্ভের নীচে আল্পনা দিয়ে নৃত্য, গীত,আবৃত্তি ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে ভাষা দিবস উদযাপন করে আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও যথাযথ মর্যাদায় দিনটি উদযাপিত হয়। জেলার কুমারগ্রাম ব্লকের …

Read More »

Alipurduar: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দাস (রাভা) ‘র পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

Alipurduar: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দাস (রাভা) 'র পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

 প্রয়াত স্বাধীনতা সংগ্রামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূণ্য লগ্নে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি চৌপথিতে দেবেন্দ্রনাথ দাস (রাভা)’র পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক ও বঙ্গরত্ন পরিমল দে। উল্লেখ্য ভারতের স্বাধীনতা সংগ্রামে আলিপুরদুয়ার জেলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে দেবেন্দ্রনাথ দাস (রাভা) ছিলেন অগ্রনী। তিনি কুমারগ্রাম থানা দখল, এলাকায় তারকাটা আন্দোলনে নেতৃত্ব দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এলাকার শিক্ষা বিস্তারে তার অবদান অবিস্মরণীয়। …

Read More »

Alipurduar: পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Alipurduar: পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ও বীরপাড়া থানার সহায়তায় রামঝোড়া চা বাগানে রবিবার আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির। এদিন শিবিরের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পুলিস সুপার ওয়াই রঘুবংশী। এদিন রামঝোড়া চা বাগানে তিন শতাধিক জনের চক্ষু পরীক্ষা করা হয়। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান এ পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার পঁচিশটি চা …

Read More »

Alipurduar: বকেয়া ডি এ র দাবিতে বারোই জুলাই কমিটির ডাকে অবস্থান বিক্ষোভ ও ডি এম কে ডেপুটেশন

Alipurduar: বকেয়া ডি এ র দাবিতে বারোই জুলাই কমিটির ডাকে অবস্থান বিক্ষোভ ও ডি এম কে ডেপুটেশন

বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান ও অন্যান্য দাবিতে বারোই জুলাই কমিটির আলিপুরদুয়ার জেলা কমিটির ডাকে শ্রমিক, কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী ও পেনসন প্রাপকরা শুক্রবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল জেলাশাসককে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করেন। জেলাশাসক দাবিপত্র গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।

Read More »

Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডের

Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডের

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে বারোবিশা চৌপথিতে শুক্রবার দুপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন এলাকার কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার ও বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে সাধারন …

Read More »

Alipurduar: উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী

Alipurduar: উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী

উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী। উল্লেখ্য মনিষী রায় সাহেব পঞ্চান্নন বর্মা ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সমাজ সংস্কারক। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার খলিসামারি গ্রামে ১৮৬৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন রাজবংশী সমাজের প্রথম এম এ পাশ এবং আইনের ডিগ্রি অর্জনকারী। তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ও সদস্য নির্বাচিত হয়েছিলেন। …

Read More »

Alipurduar: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তৃতীয় বার্ষিক কুমারগ্রাম ব্লক ক্রীড়া প্রতিযোগিতা

Alipurduar: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তৃতীয় বার্ষিক কুমারগ্রাম ব্লক ক্রীড়া প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম শাখা আয়োজিত তৃতীয় বর্ষ কুমারগ্রাম ব্লক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বারোবিশা বিবেকানন্দ ক্লাব ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। সংগঠনের কুমারগ্রাম ব্লক সম্পাদক মৃদুল কান্তি সাহা জানান এদিন ব্লকের বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

Read More »

Alipurduar: সারাভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে

Alipurduar: সারাভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে

সারা ভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে। রবিবার আয়োজিত এই সম্মেলনে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার প্রতিনিধিগন যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ সূচনা করেন সারা ভারত সংযুক্ত কিষান সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক জ্ঞানেন দাস। উপস্থিত ছিলেন আর এস পি দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে সম্মেলনে সাংগঠনিক আলোচনা …

Read More »

Alipurduar: আলিপুরদুয়ার জেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সলসলাবাড়ি মডেল হাই স্কুলের আর্থেন স্টেডিয়ামে

Alipurduar: আলিপুরদুয়ার জেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সলসলাবাড়ি মডেল হাই স্কুলের আর্থেন স্টেডিয়ামে

আলিপুরদুয়ার জেলার প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলের আর্থেন স্টেডিয়ামে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার ডি পি এস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

Read More »

Alipurduar: তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দলে যোগদানকারী বিজেপি বিধায়ক কে

Alipurduar: তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দলে যোগদানকারী বিজেপি বিধায়ক কে

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল রবিবার কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রীটের কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দেন। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারে পৌঁছালে নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূল কর্মীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে যান। সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেন জেলা তৃনমূল নেতৃত্ব। সম্বর্ধনা গ্রহনের পর বিধায়ক সুমন কাঞ্জিলাল …

Read More »