পশ্চিমবঙ্গ সরকারের তপশিলী উপজাতি উন্নয়ন তহবিলের আর্থিক আনুকূল্যে মাদারীহাট ব্লকের বীরপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে সৌর পথবাতি। আলিপুরদুয়ার জেলা পরিষদ সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাগুলি রাতে অন্ধকারে ঢাকা থাকে। অন্ধকারে চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। এছাড়াও অন্ধকারে অসামাজিক কাজ চলে। এলাকাবাসী পথবাতির আবেদন জানান। এই আবেদনে সাড়া দিয়ে এলাকাবাসীর রাতের অন্ধকারে যাতায়াতের সমস্যা দূর …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: চারটি চোরাই মোটর সাইকেলে সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো আলিপুরদুয়ার পুলিশ
চারটি চোরাই মোটর সাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশের বিশেষ দল। পুলিশ সূত্রে জানা গেছে এই মোটর সাইকেলগুলি শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়। মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে। শনিবার দুপুরের পর এই বিশেষ টিম চারটি চোরাই মোটর সাইকেল সহ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন রাখা হয়েছে। …
Read More »Alipurduar: খোয়াড়ডাঙ্গা বাজারে আগুনে ভস্মীভূত দোকানগুলি পরিদর্শনে সভাধিপতি সহ সভাপতি
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা বাজারে বুধবার রাত আনুমানিক তিনটার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডে এগারোটা দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ও কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং যথাসম্ভব ক্ষতিপূরণের আস্বাস দিয়ে দ্রুত যাতে তারা ব্যবসা শুরু করতে পারেন তার …
Read More »Alipurduar: বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই খোয়াড়ডাঙ্গা বাজারের এগারোটি দোকান
বুধবার রাত আনুমানিক তিনটার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা বাজারের এগারোটি দোকান। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পুড়ে ছাই হয়ে যায় তিনটি কাপড়ের দোকান, তিনটি মুদীখানার দোকান সহ চা ও পান সুপারির দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর লক্ষ টাকা। দমকল কর্মীদের অনুমান …
Read More »Alipurduar: চার দফা দাবিতে ব্লকের সহ কৃষি অধিকর্তাকে ডেপুটেশন সারা ভারত কৃষক সভার
কৃষকদের স্বার্থে চার দফা দাবিতে আলিপুরদুয়ার দুই ব্লকের সহকারী কৃষি অধিকর্তাকে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই ব্লক কমিটি। সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই ব্লক কমিটির সম্পাদক সতীশ দাস জানান তাদের দাবীগুলি হল রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা এবং মূল্যবৃদ্ধি রোধ করা, রাজ্য সরকারের হস্তক্ষেপে কৃষকদের সার সরবরাহ করা, হিমঘরে আলু রাখা ও বেড় করার বন্ড বিতরনে …
Read More »Alipurduar: চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার পুলিশের
আলিপুরদুয়ার জেলার সোনাপুর ফাঁড়ির পুলিশ সাতটি ও কুমারগ্রাম থানার পুলিশ একটি এই মোট আটটি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করলো। বুধবার বিশেষ অভিযান চালিয়ে এই বাইকগুলো উদ্ধার করে। সোনাপুর ফাঁড়ির পুলিশ বাইক চুরি চক্রের দুইজনকে এবং কুমারগ্রাম থানার পুলিশ একজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে পদ্ধতি অনুযায়ী মোটর বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
Read More »Alipurduar: বীর বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী উদযাপিত হল বীরপাড়ায়
আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকে বীরপাড়া সর্না এস টি ক্লাব মাঠে আয়োজিত হল বীর বিরসা মুন্ডা ‘র একশো সাতচল্লিশ তম জন্ম জয়ন্তী। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আইনজীবী তুষার চক্রবর্তী, সমাজসেবী প্রকাশ চিক বরাইক, লিয়স কুজুর, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি …
Read More »DYFI Alipurduar: ডেঙ্গু সচেতনতা কর্মসূচী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার শহরের বড়বাজার ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে আয়োজিত হলো ডেঙ্গু সচেতনতা কর্মসূচী। সংগঠনের সদস্যরা রবিবার ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড হাতে নিয়ে এই দুই এলাকার বাসিন্দাদের সচেতন করেন এবং ডেঙ্গু মশার লার্ভা নিধনের উদ্দ্যেশ্যে কীটনাশক স্প্রে করে মশার আঁতুড় গুলিতে ব্লিচিং পাউডার ছড়ান। সংগঠনের সদস্যরা জানান যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে সকলকে …
Read More »Alipurduar: চোরাই বোলেরো গাড়ি সমেত গ্রেপ্তার দুই
আলিপুরদুয়ার জেলার মাদারীহাট পুলিশের সাফল্যের মুকুটে জুড়লো আরেকটি পালক। মাদারীহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর নেতৃত্বে বিশেষ অভিযানে উদ্ধার হয় একটি চোরাই বোলেরো পিক আপ ভ্যান, চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই জনকে। উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই বোলেরো গাড়ীটি চুরি যায়। পুলিশ চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে এবং চুরি চক্রের পান্ডা সমেত গাড়িটি উদ্ধার করতে সমর্থ হয়। পুলিশের এই …
Read More »Alipurduar: নৌকা চেপে দুয়ারে সরকার শিবিরে গেলেন জেলাশাসক
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মুসলিম চর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির। ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুসলিম চর এলাকাটি অত্যন্ত দুর্গম। এখানে যেতে হলে পেরোতে হয় খরস্রোতা সংকোশ নদীর শাখানদী গদাধর। এই দুর্গম এলাকার দুয়ারে সরকার শিবিরে নৌকায় চেপে হাজির হলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার। শিবিরের কাজকর্ম খতিয়ে দেখলেন জেলাশাসক …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper