আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মুসলিম চর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির। ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুসলিম চর এলাকাটি অত্যন্ত দুর্গম। এখানে যেতে হলে পেরোতে হয় খরস্রোতা সংকোশ নদীর শাখানদী গদাধর। এই দুর্গম এলাকার দুয়ারে সরকার শিবিরে নৌকায় চেপে হাজির হলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার। শিবিরের কাজকর্ম খতিয়ে দেখলেন জেলাশাসক ও বিডিও। দুর্গম এলাকার বাসিন্দারা হাতের কাছে জেলাশাসককে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। জেলাশাসক এলাকাবাসীর অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনে তাদের আশ্বাস দেন সেগুলির প্রতিকারে তিনি তৎপর হবেন। জেলাশাসকের আশ্বাস পেয়ে খুশী এলাকাবাসী।
Alipurduar: নৌকা চেপে দুয়ারে সরকার শিবিরে গেলেন জেলাশাসক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla