প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে দূর্নীতির প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি। বিজেপির কুমারগ্রাম ব্লকের একুশ নম্বর মন্ডল কমিটির উদ্যোগে বুধবার আয়োজিত এই বিক্ষোভ মিছিল শেষে খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ওবিশি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, জেলা সহ সভাপতি …
Read More »Tag Archives: Alipurduar
দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বামপন্থী কৃষক শ্রমিকদের পদযাত্রা
দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের উত্তর ও দক্ষিণ মহাকালগুড়ি গ্রামের বাম সমর্থক কৃষক ও শ্রমিকদের পদযাত্রা অনুষ্ঠিত হল বুধবার। এদিন পদযাত্রাটি গ্রামের পথে পথে ঘুরে স্লোগান তুলে দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের আহবান জানানো হয়। বাম নেতা অসীম সরকার জানান রাজ্যের পঞ্চায়েতগুলি আগাপাশতলা দূর্নীতিতে জড়িত। এই দূর্নীতি গ্রস্ত পঞ্চায়েত কে হঠিয়ে চোরদের তাড়িয়ে বাংলা বাঁচানোর আবেদন জানিয়ে …
Read More »আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বুথ কমিটি গঠন
আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বুথ কমিটি গঠন কর্মসূচি। প্রতিদিন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সভা করে বুথ কমিটি গঠন করা হচ্ছে। উপস্থিত থাকছেন দলের ব্লক ও জেলার অবসার্ভারগন। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি বুথে সংগঠন কে মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই বুথ কমিটি গঠন করা হচ্ছে।
Read More »আলিপুরদুয়ার বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ
নবগঠিত আলিপুরদুয়ার বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করন ও পরিবেশ দূষন নিয়ন্ত্রনের লক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে রোপণ করে হল বিভিন্ন প্রজাতির গাছের চারা। উপাচার্য মহেন্দ্র নাথ রায় জানান বিশ্ব বিদ্যালয়ের এস্টিমেড ফ্যাকাল্টি এবং স্টাফ ফ্যাকাল্টির সদস্যরা উদ্যোগী হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বুধবার শতাধিক গাছের চারা রোপন করেন। উপাচার্য মহেন্দ্র নাথ রায় নিজে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সহায়তা …
Read More »ভালুকের আতংক কুমারগ্রামের পাগলারহাটে
ভালুকের আতংক পিছু ছাড়ছেনা কুমারগ্রাম ব্লকের চেংমারি ও পাগলারহাট এলাকায়। মঙ্গলবার শেষ রাতে একটি ভালুক পাগলারহাট এলাকার এক বাসিন্দার বাথরুমে ঢুকে যায়। বুধবার সকালে বাথরুমে ভালুক দেখে আতংকিত হয়ে পড়েন বাড়ির লোকজন। ভালুকের আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় বন দপ্তরের কুমারগ্রাম রেঞ্জে। বন কর্মীরা এসে ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যান। উল্লেখ্য এর আগেও পাগলারহাট ও লাগোয়া চেংমারি এলাকা থেকে …
Read More »প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন কুমারগ্রামে
আলিপুরদুয়ার জেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে কুমারগ্রাম বিডিও অফিস চত্বরে আয়োজিত হলো আলিপুরদুয়ার জেলা প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। সোমবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, আলিপুরদুয়ার জেলা ও কুমারগ্রাম ব্লক প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকগন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ এবং প্রাণী সম্পদ বিষয়ে আলোচনা হয়।
Read More »আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট
আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রাইনো কাপ ২০২২ ভলিবল টুর্নামেন্ট শেষ হলো সোমবার। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার মোট চুরান্নব্বইটি ভলিবল টিম অংশগ্রহণ করে। সোমবার আলিপুরদুয়ার এর যুব সংঘ ও ফালাকাটার রেমন্ড মেমোরিয়াল সেভেন এর মধ্যে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় যুব সংঘ জয়ী হয়। জয়ী ও রানার্স দলের হাতে কাপ সহ পুরস্কার তলে দেন আলিপুরদুয়ার …
Read More »প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে ক্ষোভ বামেদের
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই অভিযোগ তুলে কুমারগ্রাম বিডিও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল বাম্পন্থীরা। বিক্ষোভকারীরা জানান কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে। প্রকৃত প্রাপকরা আবাস যোজনার গৃহ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই দূর্নীতি দূর করে প্রকৃত প্রাপকরা যাতে ঘর পান সেই উদ্দ্যেশ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে গ্রাম সংসদ …
Read More »আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ
আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ। রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিস দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিটিভি কন্ট্রোল রুম চালু করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, জে ডি এ চেয়ারম্যান …
Read More »উত্তরবঙ্গ বনগ্রাম দিবস উদযাপন রাজাভাতখাওয়ায়
উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়ায় রবিবার উদযাপিত হলো বন গ্রাম দিবস উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি লাল সিং ভুজেল। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতির গবেষক কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, লেখক ও সঞ্চালক অম্বরীষ ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিগন।অনুষ্ঠানে বনগ্রামের বাসিন্দাদের লোক সংস্কৃতিকে তুলে ধরেন রাভা, …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper