দুহাজার একুশ সালের এপ্রিল মাসের দশ তারিখ ভোটের দিন (TMC) কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের জোড় পাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন হামিদুল মিঞা, মনিরুজ্জামান মিঞা,ছামিউল মিঞা ও নুর জামাল মিঞা। (TMC) নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।
অপরদিকে ঐ একই দিনে শীতলকুচি ব্লকের গেলে নাওহাটি অঞ্চলে ভোটের লাইনে দাঁড়িয়ে দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাজবংশী পরিবারের যুবক আনন্দ বর্মন। সোমবার গেলেনাওহাটি গ্রামে গিয়ে আনন্দ বর্মনের স্মৃতিতে নির্মিত বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। অভিজিৎ দে ভৌমিক কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জানান আগামীতে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ করে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি নিহিত আনন্দ বর্মনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি জানান আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিলো তারা কেউ আনন্দ বর্মনের পরিবারের পাশে দাঁড়ায়নি। আনন্দ বর্মন তৃণমূল এর কাছে একজন সহ নাগরিক ও সুস্থ ভোটার। তৃণমূল কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই তাকে চিরদিন শ্রদ্ধা জানাবে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper