শিলিগুড়ি পুলিশ (siliguri) কমিশনারেটের অন্তর্গত প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস হলো। পুলিশের কাছে খবর ছিলো একটি প্রতারণা চক্র শিলিগুড়ি জংশন ও লাগোয়া এলাকায় জাল নোটের বান্ডিল দিয়ে গহনা কিনে গহনার দোকানদারদের প্রতারিত করে চলেছে। খবর পেয়ে পুলিশ চক্রটিকে ধরতে জাল বিস্তার করে রবিবার রাতে হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত নেপালের বাসিন্দা এবং পুরো চক্রটি নেপালের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুরো চক্রটির পর্দা ফাঁস করতে তদন্ত চালাচ্ছে।
siliguri: প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla