পশ্চিমবঙ্গ সরকারের (Siliguri) প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ প্রাণি সম্পদ উন্নয়ন লিমিটেড এর উদ্যোগে শিলিগুড়ির মল্লাগুড়িতে স্থাপিত পোল্ট্রি ফিড ফার্ম টির উদ্বোধন হলো মঙ্গলবার। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এই ফার্মের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগন সহ শিলিগুড়ি মহকুমা প্রশাসনের আধিকারিকগন। ফার্মটির উদ্বোধন করে গৌতম দেব জানান এই ফার্মটিতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং উত্তরবঙ্গের পোল্ট্রি খামারিরা তাদের পোল্ট্রি খামারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এখান থেকেই সংগ্রহ করতে পারবেন।
Siliguri: শিলিগুড়িতে উদ্বোধন হল পোল্ট্রি ফিড ফার্ম
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla