শনিবার , ফেব্রুয়ারি 7 2026
Breaking News

kolkata: বিজেপির সভামঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিলে শুভেন্দু – ইন্দ্রনীল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: বিজেপির সভামঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিলে শুভেন্দু - ইন্দ্রনীল২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় (kolkata) দক্ষিণ কলকাতার বেহালার সখের বাজারে ভারতীয় জনতা পার্টির সভা মঞ্চে দুষ্কৃতী দ্বারা অগ্নি সংযোগ করার প্রতিবাদে ২৬শে ডিসেম্বর সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন প্রতিবাদ মিছিলে সরব বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি নেতৃত্ব। এদিন সখের বাজার সভামঞ্চ থেকে মিছিল করে ঠাকুরপুকুর থানাতে ডেপুটেশন দিতে পৌঁছায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ সহ নেনেতা কর্মীরা। মিছিল থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ। ডাঃ ইন্দ্রনীল খাঁ জানান – ২৬ নির্বাচনে পতন আসন্ন, ভয় পেয়ে এই সব কাজ করছে ।মঞ্চ পড়ানোর ছবি এক সময় বিহারে দেখা যেত ,এখন বাংলাতে। বিহারের দুষ্কৃতি রাও মানুষ হয়েছে বিজেপি আসায় ,এবার বাংলার দুষ্কৃতিদের পালা । বিজেপি সরকার আসলে দুষ্কৃতি রাও শিক্ষা পাবে সঠিক ভাবে, কটাক্ষ ও করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।