সোমবার , ফেব্রুয়ারি 9 2026
Breaking News

Alipurduar: ডাম্পারের চাপে ফের ভাঙ্গলো সেতু, বন্ধ যান চলাচল, বিপাকে এলাকাবাসী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ডাম্পারের চাপে ফের ভাঙ্গলো সেতু, বন্ধ যান চলাচল, বিপাকে এলাকাবাসী ডাম্পারের (Alipurduar) ভার সইতে না পেরে রবিবার ভেঙ্গে পড়লো একটি সেতু। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর পাঁচমাইল এলাকায়। জানা গেছে এদিন একটি ওভারলোডিং ডাম্পার মুজনাই নদীর সেতুর উপর ওঠার একটু বাদেই ডাম্পার এর চাপে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে সেতুটি। বিকট শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। এসে দেখেন এই অবস্থা। তারা জানান এই সেতুটি এলাকার যাতায়াতের অন্যতম মাধ্যম। সেতুটি ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এলাকার যাতায়াতের অন্যতম মাধ্যম এই সেতু। বাসিন্দারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিষেধ সত্বেও গ্রামের সঙ্কীর্ন রাস্তায় ডাম্পার চলাচলে কোনো লাগাম টানতে পারছেনা প্রশাসন। কয়েকদিন আগে কোচবিহারের শীতলকুচিতে ও ডাম্পারের চাপে ভেঙ্গে পড়েছিলো একটি সেতু। স্থানীয়দের দাবি দ্রুত বিকল্প ব্যবস্থা করে এলাকার যাতায়াত ব্যবস্থা চালু করুক প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।