শুক্রবার , ফেব্রুয়ারি 13 2026
Breaking News

Alipurduar: ভেঙ্গে যাওয়া এপ্রোচ রোড নির্মান না হওয়ায় যাতায়াতের সমস্যায় এলাকা বাসী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ভেঙ্গে যাওয়া এপ্রোচ রোড নির্মান না হওয়ায় যাতায়াতের সমস্যায় এলাকা বাসী আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের লক্ষীবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে যাতায়াতের সমস্যায় এলাকাবাসী। তারা জানান বছর পাঁচ আগে এই রাস্তায় মহাত্মা গান্ধী গ্রামীন রোজগার প্রকল্পে একটি কালভার্ট নির্মান করা হয়েছিলো। কালভার্ট নির্মানের পর বর্ষায় জলের তোড়ে কালভার্টের দুদিকের এপ্রোচ রোড ভেঙ্গে যায়। তারপর থেকে কালভার্টটি দাঁড়িয়ে আছে কিন্তু তার দুদিকে রাস্তার কোনো অস্তিত্ব নেই। তখন থেকেই গ্রামের বাসিন্দারা যাতায়াতের সমস্যায় ভুগছেন। বর্ষায় তাদের মাঠের মধ্য দিয়ে জল কাদা ভেঙ্গে যাতায়াত করতে হয়, শিশুদের স্কুলে পাঠাতে সমস্যা হয় পাশাপাশি কোনো অসুস্থকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হলে এম্বুলেনস গ্রামে ঢুকতে পারেনা। তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মানের দাবি জানিয়ে আসছেন কিন্তু তাদের দাবি পুরন হয়নি। এবার রাস্তা নির্মান না হলে তারা ভোট বয়কট করবেন বলে জানান এলাকাবাসী। চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান রাস্তাটি নির্মানের আর্থিক সংস্থান গ্রাম পঞ্চায়েতের নেই তাই রাস্তাটি নির্মানের জন্য উচ্চতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।