বুধবার , মার্চ 25 2026
Breaking News

Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের  প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়উত্তরবঙ্গ থেকে ছাব্বিশের বিধানসভা (Mamata Banerjee) নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি প্রথম নির্বাচনী সভা শুরু করেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে। এদিন দুপুরে তিনি ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ময়নাগুড়ির তৃনমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে। এরপর হেলিকপ্টার করে তিনি যান ডাবগ্রাম ফুলবাড়ির ঠাকুরনগর জাবরাভিটা হাই স্কুল ময়দানের জনসভায়। এখানে তিনি ডাবগ্রাম ফুলবাড়ি আসনে দলীয় প্রার্থী রঞ্জন শীলশর্মার সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।এখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি আসনের প্রার্থী গৌতম দেব, জলপাইগুড়ি আসনের প্রার্থী কৃষ্ণ দাস সহ অন্যান্য নেতৃত্ব। জাবরাভিটার সভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যান নকশালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল ময়দানে আয়োজিত সভায়। সেখানে তৃণমূল প্রার্থী শংকর মালাকারের সমর্থনে প্রচার করেন। প্রতিটি সভা থেকে এদিন তৃণমূল সুপ্রীমো বিজেপিকে নিশানা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।