শনিবার , এপ্রিল 18 2026
Breaking News

Alipurduar: প্রতিবন্ধীদের ভোটগ্রহণ শুরু হল বাড়ি বাড়ি গিয়ে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: প্রতিবন্ধীদের ভোটগ্রহণ শুরু হল বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের (Alipurduar) ঢাকে কাঠি পড়ে গেছে অনেকদিন আগেই। বুধবার থেকে ভোট দান শুরু হয়ে গেল আলিপুরদুয়ার জেলা জুড়ে। ৮৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তি এবং প্রতিবন্ধী ভোটারদের পারিবারিক গিয়ে ভোট সংগ্রহ শুরু হল ব্যালট পেপার এর মধ্য দিয়ে। বুধবার বেলা ১১ টা নাগাদ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে রীতিমতো টিম তৈরি করে ভোটগ্রহণের কাজ শুরু হয়েছে। সেক্টর অফিসার ফাস্ট পুলিং সেকেন্ড পুলিং বি এল ও সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রা রয়েছেন এই টিমে। করা নিরাপত্তার মধ্য দিয়ে আগামী কয়েক দিন চলবে প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে ব্লক অফিসে আসা শুরু হয়েছিল ভোট কর্মীদের। ‌ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দের উপস্থিতিতে ব্যালট বাক্স জমা দেওয়া হয় ব্লক অফিসে। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন তালিকা অনুযায়ী এক ব্যক্তির ভোট গ্রহণ সম্ভব হয়নি মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ‌ তিনি কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। আগামীকাল ভোট কর্মীরা আবার তার বাড়ি যাবেন সম্ভব হলে ভোট গ্রহণ করার জন্য। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।