ভোটের ৭২ ঘণ্টা আগেই বন্ধ করা (India-Bhutan border) হবে সীমান্ত গেট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে সামনে রেখে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রক ভারত-ভুটান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সংলগ্ন ভুটানের তিনটি প্রবেশদ্বার—ফুয়েন্তশোলিং, সামতসে এবং লামোইজিংখা—২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২০ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গেটগুলির মাধ্যমে সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত সম্পূর্ণরূপে স্থগিত থাকবে।পশ্চিমবঙ্গে পূর্ববর্তী নির্বাচনের সময় সাধারণত ভোটগ্রহণের দিনেই এই ধরনের সীমান্ত নিষেধাজ্ঞা জারি করা হত। তবে এবারে ভোটের দুই দিন আগেই এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ভুটান কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়নি।এর ফলে নির্বাচনের সময়কালে উল্লিখিত পথগুলির মাধ্যমে সমস্ত ধরনের সীমান্ত পারাপার বন্ধ থাকবে। এদিকে, আলিপুরদুয়ারের জেলা শাসকের পক্ষ থেকেও ভোটের দিনে ভুটান সীমান্ত সংলগ্ন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পুলিশ সুপার অমিত কুমার শাহ জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভারত ও ভুটান উভয় দেশের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
India-Bhutan border: নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সীমান্ত গেট বন্ধ করছে ভুটান সরকার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla